
আজ(১ নভেম্বর ২৩) সকালে ভোলার চরফ্যাশনে জাতীয় যুব দিবস-২০২৩ পালন করা হয়েছে,চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা এবং চেক বিতরন করা হয়, নারী পুরুষ মিলে ২১ জনকে ১০ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব কাউন্সিল এর সদস্য ইউসুফ হোসাইন ইমন, চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন,মনির আসলামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তুষার কান্তি।






















আপনার মতামত লিখুন :