চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন, রমিজ সভাপতি,লিটন সম্পাদক


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন /
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন, রমিজ সভাপতি,লিটন সম্পাদক

মিজান নয়ন।। সাত মার্চ ২৬ শনিবার চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোপন ব্যালটে সদস্যদের ভোটে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মো: লিটন হাওলাদার।
নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি অ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আশ্রাফ আলী নিরব, ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট মো: হারুন অর রশিদ। এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট মো: লিয়াকত আলী এবং অ্যাডভোকেট মো: মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন ।
ভোট গ্রহন এবং গননা শেষে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বপালনকারী চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস।
চরফ্যাশন আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাস বিহারী দে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি জানান, নির্বাচিত ৭সদস্যের এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।