চরফ্যাশনে ফরেষ্ট অফিসের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:০১ অপরাহ্ন /
চরফ্যাশনে ফরেষ্ট অফিসের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চরফ্যাশন উপজেলা সদর ফরেষ্ট অফিসের পুকুর থেকে কালা মিয়া (৮০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গতকাল রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত কালা মিয়া চরফ্যাশন পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।

চরফ্যাশন থানার এসআই ছিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে নিহতের ছেলে মিজানের বরাত দিয়ে বলেন, ৩৫-৪০বছর বয়স কালে নিহত কালা মিয়া মানুষিক ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর একাধিক বার বাড়িতে এনে স্বজনরা চিকিৎসার ব্যবস্থা করলেও তিনি আর সুস্থ্য হননি। মৃত্যুর আগ পর্যন্ত দির্ঘ এসময়ে তিনি উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে এবং হাট বাজারে ঘুরে বেরাতেন।

চরফ্যাশন থানার এসআই ছিদ্দিকুর রহমান জানান ৯৯৯ ফোন পেয়ে আমি পুলিশের একটি দল নিয়ে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করি। তিনি আরো জানান, নিহতের ছেলে মিজানের অভিযোগ কেউ তাকে মেরে পুকুরে ফেলতে পারে একারণে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।