চরফ্যাশনে মানবাধীকার সংস্থার উদ্যোগে গুণীজনকে সংবর্ধনা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন /
চরফ্যাশনে মানবাধীকার সংস্থার উদ্যোগে গুণীজনকে সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

মানবাধীকার সংস্থা “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন” চরফ্যাশন উপজেলা শাখা কর্তৃক গুণীজন সংবর্ধনা ও বন ভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চরফ্যাশন দুলারহাট থেকে আয়োজিত সংস্থাটির কর্মকর্তা,উপদেষ্টা,সদস্য ও অতিথিগণ নান্দনিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগড় কুকরি-মুকরী দ্বীপে জাকজমক অনুষ্ঠানের আয়োজন করেন। বেলা ১২টায় কুকরি-মুকরী রেস্ট হাউসের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি ও কুকরি-মুকরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন সেন্ট্রাল ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান ও সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াছিন আরাফাত, এবং সংস্থাটির বরিশাল বিভাগীয় কো-চেয়ারম্যান ও নারী নেত্রী মাহমুদা খানম মিলি, সংস্থাটির জেলা শাখার চেয়ারম্যান লুৎফর রহমান পন্ডিতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চরফ্যাশন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান শিকদার,সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন,যায়যায় দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ। সংস্থাটির চরফ্যাশন উপজেলা শাখার চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক সাংবাদিক শামসুউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবারক হোসেন হাওলাদার ও আতাউল গনি শিপন। বিকেলে চরফ্যাশন সাংস্কৃতিক কর্মীদের মনোমুগ্ধকর গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এ বনভোজন ও গুনিজন সংবর্ধনা শেষ হয়।