
দেশ ব্যাপী আর্থিক সাক্ষরতা ও শিক্ষায় সমৃদ্ধির পথে সবাই এগিয়ে যাই” এই শ্লোগানে চরফ্যাশনে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার চরফ্যাশন সরকারি কলেজের বিজ্ঞান ভবনে আই এফ আই সি ব্যাংক চরফ্যাশন উপ শাখা কার্যালয়ের আয়োজনে দিবসের উদ্বোধন করেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. জামাল উদ্দিন। আই এফ আই সি ব্যাংক পিএ
লসি ভোলা শাখা ব্যবস্থাপক এ.এস এম ফজলে হক অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন। আই এফ আই সি ব্যাংক চরফ্যাশন উপ শাখা ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং চরফ্যাশন সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আই এফ আই সি ব্যাংক পিএ লসি ভোলা শাখা ব্যবস্থাপক এ.এস এম ফজলে হক জানান, সারা বাংলাদেশের ৮ বিভাগের ৮টি শাখা ও উপশাখায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক ব্যবস্থাপনার প্রাথমিক বিষয়াদি সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে বরিশাল বিভাগের চরফ্যাশনে দিবসটির আয়োজন করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :