চরফ্যাশনে সিসি ক্যামেরা থেকে রক্ষা পেল না চোর


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৬:১০ অপরাহ্ন /
চরফ্যাশনে সিসি ক্যামেরা থেকে রক্ষা পেল না চোর

শুক্রবার রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে মেসার্স আলহামদুলিল্লাহ সুইটস এন্ড রেস্টুরেন্টে চুরির এঘটনা ঘটে। এতে দোকান মালিকের দাবি দোকানের ক্যাশে থাকা নগদ ৩লাখ ২০হাজার টাকা নিয়ে যায় ওই চোর।
সিসিটিভি ফুটেজ দেখে চোরের পরিচয় পাওয়া যায় তিনি একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বোরাক চালক মো.জুয়েল। তিনি চেয়ারম্যান বাজার টু চরফ্যাশন সড়কের বোরাক চালক।
দোকান মালিক সাদ্দাম হাওলাদার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই এই চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে দোকানে এসে মালামাল এলোমেলো এবং ক্যাশ বাক্সটি কেবিনের মধ্যে পড়ে থাকতে দেখে সিসিটিভি ফুটেজ দেখি। সিসিটিভি ফুটেজে দেখাযায় রাত ৯টা ২৮মিনিটের সময় দোকানের পিছনের জানালা দিয়ে বিতরে প্রবেশ করেন চোর। এসময় চোরকে স্পষ্ট দেখতে পাই এবং চিনতেও পারি। ওই চোর দোকানে ঢুকে প্রথমে গায়ের শার্ট খুলে, মুখে গামছা বেঁধে ক্যাশ কাউন্টারের কাছে এসে সিসিটিভি বন্ধ করেন চোর। এরপর আর কিছু দেখা যায়নি। এসময় দোকানে থাকা নগদ ৩লাখ ২০হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ দোকান মালিকের।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান,দোকান চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।