ভোলার চরফ্যাশনে পাঁচ জয়িতা সংবর্ধিত


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন /
ভোলার চরফ্যাশনে পাঁচ জয়িতা সংবর্ধিত

চরফ্যাশনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ৫ জয়িতাকে সংবর্ধিত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন নব যোগদানকারী উপজেলা নির্বাহি কর্মকর্তা মো.লোকমান হোসেনসহ অতিথিরা। সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী আফেরোজ পারভীন, শিক্ষা ও চাকুরিতে সাফল্যের জন্য ফারহানা আফরোজ(সাথী), সফল জননী মোসাম্মৎ হামিদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী আমেনা বেগম ও সমাজ উন্নয়নে অবদানকারী শাহানুর বেগম।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো.লোকমান হোসেন’র সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং জয়িতারা উপস্থিত ছিলেন।