চরফ্যাসন ও মনপুরা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন /
চরফ্যাসন ও মনপুরা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

চরফ্যাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন আখন,চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী ফিরোজ প্লাবণ,দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহে আলম খোকন,শাহিদা আক্তার বেনু,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম বাচ্চু, ও জাপা নেতা শহিদুল ইসলাম সোহেল।ভাইস চেয়ারম্যান পদে মোঃ সাদেক মিয়া ও আবদুল্লাহ আল নোমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা আকতার মিলা ও হাসিনা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন অলিউল্লা কাজল,শাহরিয়ার চৌধুরী দীপক,জাকির হোসেন,সিদ্দিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।আব্দুর রহমান রাশেদ মোল্লা,সালাউদ্দিন হেলাল,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। পারভীন আক্তার রেবু,আমেনা বেগম ও ইয়াসমিন জাহান মিনু।২০ মে প্রতীক বরাদ্দ হলে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করবেন।