চরফ্যাসনে দুই সন্তান রেখে মায়ের আত্মহত্যা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ১০:১৮ অপরাহ্ন /
চরফ্যাসনে দুই সন্তান রেখে মায়ের আত্মহত্যা

ভোলার চরফ্যাসনে দুই সন্তান রেখে মা রাশেদা বেগম (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্বামীর গৃহে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রাশেদা বেগম ওই গ্রামের মো. সেলিমের স্ত্রী, তার দুই পুত্র সন্তান রয়েছে। নিহতের স্বামী সেলিম বলেন রাশেদা বেগম কয়েক বছর ধরে নানান রোগে আক্রান্ত হয়ে মানুষিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদা বেগমের স্বামী ঢাকায় কর্মস্থলে ছিলেন। তিনি ৮ বছর বয়সী শিশু সন্তান সোহেবকে নিয়ে একাই বাড়িতে থাকতেন। অভাব অনটনের সংসারে কয়েক বছর যাবত তিনি নানান রোগে আক্রান্ত হয়ে মানুষিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি একাই ঘরে ছিলেন। শিশু সোহেব বাহিরে খেলাধুলা করছিলো। শিশু সোয়েব ঘরে ফিরে মাকে বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। চরফ্যাসন থানা পুলিশ তার বসত ঘরের আড়া থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

চরফ্যাসন থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।