চরফ্যাশনে ৮৯০ লিটার ডিজেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন /
চরফ্যাশনে ৮৯০ লিটার ডিজেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

চরফ্যাশনে অবৈধ উপায়ে মজুদ রাখা আট’শ নব্বই লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (৬এপ্রিল) সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.এমাদুল হোসেন অভিযান চালিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কেরানী বাড়ি থেকে এই ডিজেল উদ্ধার করেন। এসময় মজুদকারী শাহিনের ৫০হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ডিজেল জব্দ করেন। শশীভূষণ থানার পুলিশ অভিযানে সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.এমাদুল হোসেন বলেন, ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী শাহিনের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে, জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।