
চরফ্যাশনে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ঝরলো তাজা দুই প্রান। (২৫ মে) শনিবার সন্ধ্যায় চরফ্যাশন-দক্ষীণ আইচা সড়কের বি আর ডিবি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন মো.ইমন (২০) এবং মো.তানজিদ (১৯) ইমন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আঃ মতিনের ছেলে ও তানজিদ জিন্নাগড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নুর হোসেন মাঝির ছেলে।
চরফ্যাশন থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরুর সাথে সাথে দক্ষিণ দিক থেকে একটি মোটর সাইকেল দ্রুতগতিতে চালিয়ে এসে অপর দিক থেকে আসা একটি টমটম কে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলে থাকা ২ জনই রাস্তায় শটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা.রেবেকা বেগম দুই যুবককে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আসার আগেই যুবকদের মৃত্যু হয়েছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন,কোন অভিযোগ না থাকায় দুই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :