
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীরবর্তী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমাবার (৩ জুন) সকালে উপজেলার আয়শাবাদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বেতুয়া লঞ্চঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ ।
চরফ্যাশন থানা পুলিশ জানান, বেতুয়া লঞ্চঘাটের উত্তর পাশে মেঘনা নদীর তীরবর্তী নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
প্রাথমিক ভাবে নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে আনুমানিক ২২ বছর বয়স হবে। উদ্ধারের সময় লাশের পড়নে একটি প্যান, ও কাপড়ের ব্যাল্ট এবং একটি টি-সার্ট ছিল।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






















আপনার মতামত লিখুন :