
ভোলার চরফ্যাশন উপজেলা শহরে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলটি দীর্ঘদিন নষ্ট থাকার কারণে শিক্ষার্থীরা খাবার পানি খেতে পাচ্ছেনা। বিদ্যালয়ের মাঠের দক্ষিন কোনে একটি টিউবওয়েল থাকলেও সেটি নষ্ট হয়ে আছে। পানি উঠানোর জন্য লোহার যে হ্যান্ডেলটি ছিল সেটিও নেই।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীল শিক্ষার্থী সীমান্ত জানায় খাবার পানি না পেয়ে তাদেরকে অনেক কষ্টে বিদ্যালয়ে পাঠ গ্রহন করতে হচেছ।
শিক্ষার্থী অভিভাবক আখতার হোসেন জানান,শহরের উপরে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েল নষ্ট হয়ে আছে এতে শিশু শিক্ষার্থীরা বর্তমানে তীব্র গরমে পানি সংকটে পড়েছে। তিনি শিশু শিক্ষার্থীদের সুস্থ্য রাখার স্বার্থে নতুন একটি টিউবওয়েল স্থাপনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওনক জাহান মৌসুমী জানান, আমাদের বিদ্যালয়ের টিউবওয়েরলটি দীর্ঘদিন ধরে অকেজো থাকার কারণে শিক্ষার্থী এবং শিক্ষকদের পানি পানে ভোগান্তি হচ্ছে।
প্রধান শিক্ষক নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়াতে সমস্যা হতে পারে অন্যদিকে টিউবওয়েলেরও সমস্যা হতে পারে আমি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে একটি সাবমারসিবল টিউবওয়েলের জন্য আবেদন করেছি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন জুয়েল জানান, বিষয়টি আমি জানতাম না যেহেতু আমি জেনেছি খুব দ্রুত সমস্যাটি সমাধান করব।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চরফ্যাশন কার্যালয়ের সহকারি প্রকৌশলী মো.কামাল উদ্দিন বলেন, ১৮টি বিদ্যালয় থেকে প্রাপ্ত আবেদনে সাবমারসিবল টিউবওয়েল বসানোর বিষয়ে ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে পাঠানো হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌললী (অ:দা:) মো.ইমরান তরফদার বলেন, আমি জানুয়ারী মাস থেকে এখানে দায়িত্ব পালন করছি। আমি যতটুক জানি, যে প্রকল্পের মাধ্যমে সাবমারসিবল টিউবওয়েল বসানো হয় ঐ প্রকল্পের মেয়াদ শেষের দিকে। জুনের পর নতুন বরাদ্দ পেলে তখন হয়তো অনুমোদন সাপেক্ষে টিউবওয়েলগুলো বসানো যাবে।






















আপনার মতামত লিখুন :