
ভোলার চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার আগে উপজেলার শশীভূষণ থানার বাবুরহাট এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম আখিনুর (১০)।সে-স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নজরুল নগর ১ নং ওয়ার্ডের শারেক খালি এলাকার বোরাক চালক আরিফের মেয়ে।
শিশুর দাদি শাহানুর বেগম জানান
স্থানীয় বাবুরহাট বাজারে প্রাইভেট পড়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় বিশ্বাস বাড়ী সংলগ্ন স্থানে এলে একটি বোরাক তাকে চাপা দিয়ে চলে যায়।
সহপাঠীরা ঘটনাটি তাদেরকে জানালে তারা শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি মো: এরশাদুল হক ভূঁইয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















আপনার মতামত লিখুন :