চরফ্যাশনে নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৯:০১ অপরাহ্ন /
চরফ্যাশনে নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে চরফ্যাশনের সর্বস্তরের জনগণ গনসম্ভাবনা প্রদান করেন এ সময় তিনি বলেন সারা বাংলাদেশে অর্ধেক নারী ভোটার রয়েছে। ইতিমধ্যে নারী ভোটারদেরকে বিভ্রান্ত করতে একটি দল মাঠে নেমেছে। কোনো কারণে যদি আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। আমরা প্রত্যেকে আজকে বাড়ি গিয়ে মা বোনদেরকে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনার আহবান জানাবো। ধানের শীষ প্রতীকের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে রক্ষায় মাদক মুক্ত পরিবেশ ও বহুমুখী পেশায় অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে ভোলা জেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অঞ্চলকে পর্যটন খাতে উন্নয়ন করা হবে। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় চরফ্যাশন সদর রোডে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত গণ সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলছেন। নয়ন আরও বলেন, নারী শিক্ষার উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়াতে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান কৃষক শ্রমিক জেলে তথা খেটে খাওয়া মেহনতী মানুষের জীবন মান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করলে ধর্ম বর্ন নির্বিশেষে এদেশের মানুষের কল্যাণে সে পথ অনুসরণ করবে। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে গণসংবর্ধনায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।