ঘূর্ণিঝড় রিমালে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে নিহত-১


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন /
ঘূর্ণিঝড় রিমালে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে নিহত-১

চরফ্যাশনে ঘূর্ণিঝড় রিমাল এর তান্ডবে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে মোহাম্মদ গাজী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর কলমি ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ চর মঙ্গল গ্রামের (তার নিজ) গাজী বাড়িতে এদুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ গাজী একই এলাকার মৃত মালেক মাঝির ছেলে।
নিহতের জামাতা মোহাম্মদ হোসেন জানান,ঘূর্ণিঝড় রিমালের আগাতে বাড়ির গাছ উপড়ে পরলে বৃহস্পতিবার সকালে গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতা বসত একটি গাছ তার বুকে চাপা দেয় এসময় তিনি মাটিতে লুটে পরলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান,কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।