
আজ ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ সকালে চরফ্যাশন ব্রজমোহন টাউন হলে শোকসভার আলোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে।
তিনি আরো বলেন,ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের পরে বিএনপির জন্ম হয়েছে। এদেশ স্বাধীন করেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বিএপির জন্ম হয়েছে স্বাধীনতার মহান স্হপতি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে।স্বাধীনতার পরে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে,আওয়ামীলীগ সরকারের আমলে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেঁতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে তিনি নিরলসভাবে কাজ করছেন।আগামি নির্বাচন হবে সংবিধানের আলোকে। কোন বিদেশীদের চক্রান্তে কাজ হবেনা।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। মঞ্চে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোরশেদ আ.লীগের, যুগ্ন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, মুক্তিযোদ্ধা আবু জাহের ভুইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্লাহ,মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ ও যুবলীগ নেতা ইউসুফ হোসাইন ইমন।






















আপনার মতামত লিখুন :