চরফ্যাশনে নিরাপদ সেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ বিতরণ


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন /
চরফ্যাশনে নিরাপদ সেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি উৎসাহিত করতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী , জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপকসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।