চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদ করণে সভা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন /
চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদ করণে সভা

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) প্রদানের লক্ষ্যে জেলে পরিবারের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ’র সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার মো. এমাদুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্বের তালিকা থেকে ভূয়া জেলে বাদ দিয়ে হালনাগাদকৃত তালিকায় প্রকৃত জেলেদের নাম অর্ন্তভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।