চরফ্যাশনে সহকারি শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন /
চরফ্যাশনে সহকারি শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

চরফ্যাশন শিক্ষক পিটানোর মামলায় ১৬৮নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিনি আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আসামীরা গতকাল বৃহস্পতিবার হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন তিন আসামীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুরকৃত আসামীরা হলেন-জাহিদুল ইসলাম ইউছুফ, মো.হামিম দেওয়ান (২৫) ও মো.রাশেদ খান (৪০)।
মামলার বিবরণ এবং আদালতের দায়িত্বশীল সুত্রে জানাগেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারি শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিগত ২৭জুন অভিযুক্তরা স্কুলের অফিস রুম থেকে শার্টের কলার ধরে স্কুলের মাঠে নিয়ে তাকে বেদরক মারধর করে গুরুতর আহত করে। এঘটনায় ২জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ ৮জনের বিরুদ্ধে মামলা করেন সহকারি শিক্ষক আক্তার হোসেন।

মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গনে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবী করেন, এঘটনা তিনি জড়িত না। তাকে অন্যায় ভাবে মামলায় জড়ানো হয়েছে।