
আইসিটি পরিক্ষায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের পরিক্ষার্থীরা অসদুপায়ের সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর করেছে পরিক্ষার্থীরা। এমন অভিযোগ করেন চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরিক্ষায় অংশ নেয়া ৮৮৪জন পরিক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরিক্ষায় অংশ নেয়া প্রায় ২শতাধিক পরিক্ষার্থী প্রধান গেটে জোরো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে। পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ অফিসের পেছন থেকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরিক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগীতায় পোস্ট অফিসে পৌছে দেয়া হয়। চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া বলেন,খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তবে অভিযোগ পেলে আইনিপদক্ষেপ নেয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরিক্ষা শেষে জোরো হয়ে পরিক্ষার্থিরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।






















আপনার মতামত লিখুন :