বাংলাদেশি নবদম্পতি কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৩, ২:১১ অপরাহ্ন /
বাংলাদেশি নবদম্পতি কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামি বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন।

রবিবার (২৫ জুন) ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অন্তু ও তার নববিবাহিত স্ত্রী ভিভিয়ান ও তাদের বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান থেকে হোটেলে ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ির ধাক্কায় তাদের প্রাইভেটকারটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তু ও গাড়ি চালক মারা যান। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যান অন্তুর বন্ধু মারিজ।

নিহত অন্তুর পরিবার জানায়, নিহতরা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতেন। তাদের মরদেহ টরন্টোতেই দাফন করা হবে।