কাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয় পার্টি


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন /
কাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম আগামীকাল সোমবার থেকে বিক্রি শুরু করবে জাতীয় পার্টি। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আজ রবিবার সন্ধ্যায় এক বিবৃতে এ তথ্য জানিয়েছে জাতীয় পার্টি।জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

প্রতিদিন দুই বিভাগ করে ফরম বিতরণ করা হবে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে দলটি। বিবৃতি বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে।