বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হলেন নূরুল হাফিজ


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন /
বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হলেন নূরুল হাফিজ

ইয়াছিন আরাফাত,সম্পাদক ও প্রকাশক সময়ের খবর।।
সরকারি চাকরি জীবনে বিভিন্ন পদে পদোন্নতির পরে এবার যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পেলেন সাতক্ষীরার মোঃনূরুল হাফিজ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের পাঁচরখী গ্রামের মোঃ বাবর আলী মাষ্টার ও মোছা: জেবুনেচ্ছা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করতেছেন ।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করার তথ্য জানানো হয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তা।

বিভিন্ন দপ্তর ও বিভিন্ন জেলা উপজেলায় তার চাকরির জীবনে অনেক সুনাম রয়েছে। ভোলার চরফ্যাশনের দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইয়াছিন আরাফাত জানান উনি আমাদের এখানেও সহকারী কমিশনার ভূমি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।