
চরফ্যাশনে কালভার্টের ওপর থেকে ড্রেনে পড়ে মঞ্জু (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে নয়টায় উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। সে পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আনর আলি মাঝির ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন তাকে ড্রেন থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে চরফ্যাশন ফায়ার সর্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা আরো জানান, মঞ্জু রাত ৮টার দিকে ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাতলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ পা ফসকে ময়লাভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ড্রেন থেকে ওই যুবককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






















আপনার মতামত লিখুন :