গতিরোধক প্রাচীর না দেয়ায় চরফ্যাশনে অ্যাম্বুলেন্স খালে


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন /
গতিরোধক প্রাচীর না দেয়ায় চরফ্যাশনে অ্যাম্বুলেন্স খালে

মিজান নয়ন ।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক  উন্নয়ন কাজ চলছে। সেই সাথে ভেঙ্গে পুনঃ নির্মাণ করা হচ্ছে মহাসড়কের কালভাট গুলো। এসব কালভার্ট নির্মাণ কাজের জন্য মহসড়ক কেটে বিকল্প সড়ক করা হলেও সড়কের কাটা অংশের দুই প্রান্তে গতিরোধক প্রাচীর দেয়নি ঠিকাদারি প্রতিষ্টানের কর্মরত শ্রমিকরা। ফলে শুক্রবার গভীর রাতে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি অ্যাম্বুলেন্স চরফ্যাশন আলিয়া মাদ্রাসা সংলগ্ন মহা সড়কের কাটা অংশে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সে কোন যাত্রী ছিল না। অ্যাম্বুলেন্সে থাকা চালক আবদুস সহিদ গতকাল শনিবার বিকেল এরিপোর্ট লেখা পর্যন্ত বেঁচে আছেন এবং তাকে  চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালভার্ট নির্মাণ কাজের জন্য মহসড়ক কেটে বিকল্প সড়ক করা হলেও সড়কের কাটা অংশের দুই প্রান্তে গতিরোধক প্রাচীর না দেয়ায় দূর্ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্স চালক কিংকর্তব্য বিমুর্ঢ হয়ে ব্রেক করলে চালকসহ খালে ছিটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। এজন্য তারা সড়ক বিভাগের কর্মকর্তাদের দূর্বল তদারকি এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন।
জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের কর্তার হাট থেকে ফ্যাশনগঞ্জ পর্যন্ত সড়কের উন্নয়ন  কাজ করছেন ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের এই সীমানায় ভাঙ্গা অন্য কালভাট গুলোর একই অবস্থা বিরাজমান বলে জানিয়েছেন দুর্ঘটনাস্থলে উপস্থিত অনেকেই।
ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল’র ম্যানেজার মো.হাছান জানান, কালভার্ট’র কাটা অংশের দুই প্রান্তে বালি এবং একটি ছোট সাইন বোর্ড দেয়া ছিলো।
সড়ক বিভাগের এসডি অঞ্জন রায়কে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ না করায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।