চরফ্যাসনে স্বাস্থ্য সুরক্ষায় চিলেকোঠার বিনামূল্যে মাক্স বিতরণ।


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২২, ৮:৫৫ অপরাহ্ন /
চরফ্যাসনে স্বাস্থ্য সুরক্ষায় চিলেকোঠার বিনামূল্যে মাক্স বিতরণ।

চরফ্যাসনের সামাজিক সংগঠন”টিম চিলেকোঠা” উপজেলা শাখা কর্তৃক পৌর শহরে স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাক্স বিতরণ করেন, সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল,পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাসন থানার অফিসার্স ইনচার্জ মনির হোসেন মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি ইউসুফ হোসাইন ইমন,টিম চিলেকোঠার উপদেষ্টা সায়েম, টটিম চিলেকোঠার সভাপতি নাদিম হোসেন খান,সাধারণ সম্পাদক মেহেদী সাহরিয়ার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল সময়ের খবর কে জানান
কিছুদিন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কমলেও এখন দিন দিন তা বাড়তে শুরু করছে, তাই সকলের মাস্ক পরা বাধ্যতামূলক পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন,এখনো যারা ভ্যাক্সিন নেয়নি তারা যেনো অতিদ্রুত ভ্যাক্সিন নিয়ে নেন।