দূষিত শহরের তালিকায় দ্বিতীয় লাহোর


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২১, ১০:২২ অপরাহ্ন / ৫
দূষিত শহরের তালিকায় দ্বিতীয় লাহোর

বুধবার বিকেলে লাহোরের বাতাসে বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম) মাপকাঠি ছিল ৩৮৬ পয়েন্ট। এর অর্থ হলো তখন লাহোরের বায়ুমান ছিল বিপজ্জনক ক্যাটাগরিতে। তবে দিনের শেষে বায়ুমানে কিছু উন্নতি হয়। ওই দিন স্থানীয় সময় রাত সোয়া ৯টায় পিএমের মাপকাঠি ছিল ২২৬ পয়েন্ট।

তবে এই হিসাব ছিল গড়। বুধবার লাহোরের কিছু কিছু এলাকায় বায়ুমানের অবস্থা ছিল আরও ভয়াবহ। ওই দিন লাহোরের শিল্প এলাকা কোট লাখপাটে পিএম মাপকাঠি ৪৫০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এ ছাড়া শহরটির আনারকলি বাজার, টাউনশিপ ও ফতেহগড় এলাকায় বায়ুমান সূচক ছিল ৩০০ পয়েন্টের বেশি।