দাম্পত্য জীবন সুখের করতে মন্ত্র দিলেন বিশেষজ্ঞরা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন /
দাম্পত্য জীবন সুখের করতে মন্ত্র দিলেন বিশেষজ্ঞরা

মানব ইতিহাসের প্রথম দাম্পত্য জীবন শুরু হয় জান্নাতে। প্রথম মানুষ আদম আ. এবং হাওয়া আ. এর বিয়ের মাধ্যমে। বিয়ের পরে তারা জান্নাতেই বসবাস করছিলেন। অতপর আল্লাহর প্রতিনিধি করে দুনিয়াতে তাদের পাঠানো হয়। তবে আদম আ. সৃষ্টির আগেই ফেরেশতাদের সামনে আল্লাহ তায়ালা দুনিয়াতে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিলেন।

সেই সম্পর্ক এখন ভালো রাখতে প্রশংসা যে কোনো সম্পর্কের চাবিকাঠি হয়েছে। আপনার সঙ্গীর প্রশংসা করতে শিখেন তার মুখের গল্প শুনতে মনোযোগী হন, এসব ক্ষেত্রে দক্ষতা ও সৃজনশীলতা প্রয়োজন। এগুলো দুজনের মধ্যে অন্তরঙ্গ আত্মবিশ্বাস বাড়ায়,সঙ্গীকে পুনরুজ্জীবিত করে এবং  সম্পর্ককে শক্তিশালী করে। মানুষ হিসাবে,আমরা সবসময় ইতিবাচক মন্তব্যই আশা করি।

যুক্তরাষ্ট্রের মনোবিশ্লেষক এবং সম্পর্ক কোচ,জর্ডান ড্যান সাম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, অনেক দম্পতির প্রশংসা করার দক্ষতা গড়ে ওঠেনি,ফলে সময়ের সাথে সাথে তাদের মধ্যে বিরক্তি তৈরি হয় এবং তারা একে অপরের প্রতি উদার বোধ করা বন্ধ করে দেয়। একে অপরের প্রশংসা করাও বন্ধ করে দেয়। এই সমস্যাগুলো শুরু হয় তর্ক,হতাশা, বিরক্তি থেকে। তিনি আরও বলেন, সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, দিনে ৩-৫টি নির্দিষ্ট বিষয়ে সঙ্গীর প্রশংসা করা।

এই অভ্যাসটি আপনার সঙ্গীর মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করবে। এর ফলে সম্পর্ক আরো মজবুত হবে। আপনার সঙ্গী সবার কাছে যে বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে আসে তার প্রশংসা করুন। তিনি যে কাজই করুক সেটা হতে পারে, আপনার জন্য বা অন্য কারো জন্য বা পরিবারের জন্য সেটার প্রসংসা করুন। মাঝে মধ্যে ছোট ছোট উপহার পেলেও সংঙ্গীরা অনেক খুশি হয়। উপহার যে খুব দামি হতে হবে তা নয়। সামান্য কিছুও হতে পারে। কাজের প্রশংসায় হতে পারে ছোট ছোট কয়েকটি লাইন যেমন,

১, আমি জানি তুমি কাজে কতটা যত্নশীল।

২, অনেকটা সময় তুমি কাজে ব্যয় করো।
আমি জানি তোমার অনেক কষ্ট হয়।

৩, আমার পরিবারের জন্য তুমি অনেক করো।

৪, আমার বাবা-মা কে তুমি অনেক ভালোবাসো।

৫, তুমি আমার প্রতি অনেক যত্নবান।

৬, তুমি দেখতেও অতুলনীয়।

৭, মন দিয়ে তার কথা শুনা